অনলাইন থেকে প্রতি সপ্তাহে ৪-৫ হাজার টাকা ইনকাম করার উপায়
অনলাইন থেকে প্রতি সপ্তাহে ৪-৫ হাজার টাকা ইনকাম করার উপায়
:
আপনি যদি প্রতিদিন অনলাইন থেকে চার থেকে পাঁচ (৪০০০-5000) টাকা ইনকাম করতে চান।
তাহলে আপনাকে অবশ্যই যেকোনো একটি কাজের উপর স্কিল অর্জন করতে হবে এবং ভালো দক্ষ
হতে হবে।
একজন ব্যক্তিকে অনলাইন থেকে ইনকাম করার জন্য তাকে বিভিন্ন ব্যাপারে এবং বিভিন্ন
বিষয়ে কাজের উপর দক্ষতা অর্জন করতে হয। কারণ কোন রকম কাজ বা দক্ষতা ছাড়া
রাতারাতি এত টাকা আয় করার বৈধ বা সহজ কোন উপায় নেই। বর্তমানে কম্পিউটার
এবং স্মার্টফোন ব্যবহার করার মাধ্যমে মানুষ এই টাকা এবং এর থেকে বেশি পরিমাণ
টাকার আয় করা শিখেছে এবং সেগুলো তারা কিভাবে ইনকাম করতেছে সেই ব্যাপারে কিছু
আলোচনা করা হলো
- কন্টেন্ট রাইটিং
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং
- লোকাল ক্লায়েন্ট এর জন্য ডিজিটাল মার্কেটিং
- অনলাইন টিউশনি বা ডাটা এন্ট্রি
কন্টেন্ট রাইটিং ঃ
অনলাইন থেকে বা ঘরে বসে ইনকাম করার একটি সহজ মাধ্যম হচ্ছে কনটেন্ট লিখে
আয় করা। আপনি যদি বাংলা বা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা অর্জন করেন এবং আপনার
কথাগুলো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন তবে কনটেন্ট রাইটিং বা আর্টিকেল
লেখা আপনার একটি ইনকামের সেরা মাধ্যম হতে পারে।
এখন এখানে আপনার প্রশ্ন আসতে পারে আমি কোন বিষয়ে কনটেন্ট লিখব?
তাহলে চলুন জেনে নেই আপনি কোন বিষয়ের প্রতি কনটেন্টগুলো লিখতে পারেন ।
আপনি এখানে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগের জন্য রিভিউ বা কোন তথ্যমূলক পোস্ট বা
সোশ্যাল মিডিয়া সম্পর্কে এবং কিভাবে ইনকাম করা যায় সেগুলো এবং অনেক ধরনের
পোস্ট লিখে ইনকাম করতে পারেন।
আপনি আপনি একটি ১০০০ থেকে ১৫০০ শব্দের একটি আর্টিকেল বা ব্লক তৈরি
করে দেওয়ার জন্য আপনি দিনে ৫০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করতে পারবেন এবং
আপনি এক সপ্তাহে যদি চার থেকে পাঁচটি আর্টিকেল লিখেন তাহলে আপনার সাপ্তাহিক
ইনকাম হবে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা ।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টঃ
বর্তমানে অনেক ছোট বড় অনলাইন বিজনেস বা ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব পেজ
রয়েছে বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে ।যারা তাদের গ্রুপ বা পেজ পরিচালনা করার
জন্য লোক খুজে ।
সেখানে আপনার কাজ হবে মূলত কাস্টমারদের মেসেজের রিপ্লাই এবং নিয়মিত পোস্ট
করা এবং পণ্যের অর্ডার কনফার্ম করার কাজ করে আপনি সেখানে অনলাইনে ঘরে বসে ইনকাম
করতে পারেন
এবং সেখান থেকে আপনি একটি ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন।
এবং যখন আপনি সেই ব্যাপারে দক্ষতা অর্জন করবেন একসাথে দুই থেকে তিনটা পেজ
বা গ্রুপের ম্যানেজার হিসেবে কাজ করলে আপনি একটি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে
পারবেন প্রতি সপ্তাহে ।
গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংঃ
বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে যেকোনো ব্যবসা প্রচারের জন্য ছবি এবং ভিডিও এবং
বিভিন্ন কনটেন্ট ক্রিয়েশনের ভিডিওর কোন বিকল্প নেই । মূলত এখন মানুষ ভিডিও
তৈরি করে অনেক টাকা ইনকাম করছে ।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং এর কাজ করেন , আপনার কাজ হবে
ফটোশপ দিয়ে ফেসবুকে পেজের পোস্ট ব্যানার বানানো ,লোগ্ অথবা ইউটিউব ভিডিওর
থাম্বনেল তৈরি করা এছাড়া ছোট ছোট ছোট ছোট রিলস ভিডিও এডিট করা এবং
বিভিন্ন শর্ট ভিডিও এডিটিং করার মাধ্যমে আপনি একটি ভালো এমাউন্ট ইনকাম করতে
পারবেন ।
আপনি যদি প্রত্যেকটি ভিডিও এডিটিং বা ডিজাইনের জন্য প্রত্যেকটি ভিডিও থেকে ২০০
টাকা করে নেন বা ৫০০ টাকা করে নেন দেখা যাবে আপনার একটি ভালো ইনকাম তৈরি
হচ্ছে
লোকাল ক্লায়েন্টের এর জন্য ডিজিটাল মার্কেটিংঃ
আপনার চারপাশে এবং আপনার পরিচিতদের যে ছোট ছোট ব্যবসা গুলো আছে সেগুলো প্রচার
করতে সাহায্য করতে পারেন আপনি ।এবং সেখান থেকে আপনি একটি ভালো ইনকাম করতে
পারেন।
এখন কথা হচ্ছে আপনি কিভাবে প্রচার করবেন?
যেমন আপনি প্রচার করতে পারেন ফেসবুক বুষ্টিং এর বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে
,লোকাল এসইও এর মাধ্যমে এবং দেওয়ালে বিভিন্ন পোস্টা লাগানোর মাধ্যমে আপনি
সেটা প্রচার করতে পারেন।
আপনি এইভাবে দুই থেকে তিনজন ক্লায়েন্ট এর কাজ করলে আপনার একটি ভাল ইনকাম
আসবে প্রতি সপ্তাহে।
অনলাইন টিউশনি বা ডাটা এন্ট্রিঃ
আপনার যদি কোন নির্দিষ্ট বিষয়ে ( যেমনঃ ইংরেজি, বাংল্ বা গণিত, বা
পদার্থবিজ্ঞা্ন, হিসাববিজ্ঞা্ ইত্যাদি) বিষয়ে ভালো দক্ষতা থাকে তবে আপনি
অনলাইনে শিক্ষার্থীদের পড়িয়ে প্রত্যেক সপ্তাহে একটি ভালো অ্যামাউন্ট আয় করতে
পারেন।
এবং আপনি এক্সেল বা গুগল সিটে বিভিন্ন তথ্য সাজানোর সহজ কাজগুলো করে পার্ট টাইম
বা ফুলটাইমভাবে করে আপনি একটি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url